ইহজগত তোমার সৃষ্টি! পরজগতও তোমার সৃষ্টি! সবই তোমার সৃষ্টি! তুমি সৃষ্টি করেছ বলেই আমি মানুষ! তুমি যদি সৃষ্টি না করতে আমি থাকতাম দ্যাও, দানব, পাহাড়, পর্বত!
তুমি কি কর, কোথায় থাক, কোথায় তোমার বাড়ি কিছুই জানতে চাইনা! শুধু জানতে চাই তুমি আমাকে ভালবাস কিনা! তোমার ভালবাসা ছাড়া যে এ জীবন মূল্যহীন!
একদিন পথের ধারে গিয়ে দেখি পথ নেই! সে পথ তুমি কেড়ে নিয়েছ কিনা জানিনা! তবে তোমার একটি নাম আছে সে নামে আমি তোমাকে ডাকি! তুমি তোমার এ করুনা হতে আমাকে কখনও বঞ্চিত কোরোনা!
তোমার যে নাম সুন্দর সে নাম আসমাউল হুসনা! সে নামে আমি তোমাকে কতবার ডাকি তুমি দেখা দেওনা! একবার দেখা দাও!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন