কবিতা — ভালবাসার রংতুলি
বুধবার, ২৬ মার্চ ২০২৫
প্রেমের কবিতা
,
বিবিধ কবিতা
আমি তোমাকে যতখানি ভালবাসি ততখানি ভাল আর কেউ তোমাকে বাসেনা।তোমাকে ভালবাসি বলেই আকাশ সত্য, বাতাস সত্য, নদীর পানি সত্য,এমন কোন সত্য নেই যা সত্য নয়।তোমাকে ভালবাসি বলেই চাঁদকে চাঁদ মনে হয়, সূর্যকে সূর্য ।তোমাকে ভালবাসি বলেই ছোট ছোট মাছগুলো হাঁটছে, তোমাকে ভালবাসি বলেই কুমিরগুলি লাফাচ্ছে।তোমাকে ভালবাসি বলেই ছাদনাতলায় জমে ওঠে ঘাস, তোমাকে ভালবাসি বলেই বাদনাতলায় জল বারমাস।তোমাকে ভালবাসি বলেই শূয়োরগুলো শূয়োরের গোস্তো খায়, তোমাকে ভালবাসি বলেই কুকুর'' কুকুরের গোস্ত খায়।তোমাকে ভালবাসি বলেই হয়না এমন কিছু নেই এ পৃথিবীতে। তোমাকে আমি কতখানি ভালবাসি তা যদি একবার জানতে।
৩২৬
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন