@moon
মামুন মাজিদ (মুন)
জন্ম তারিখ: বৃহস্পতিবার, ২০ জুলাই ১৯৯৫
জন্মস্থান: পটুয়াখালী
পরিচিতি:
শব্দ দিয়ে হাঁটার মানুষ–মামুন মাজিদ (মুন) এর জম্ন, ১৪০২ বঙ্গাব্দ; ১৯৯৫ খ্রিস্টাব্দ; ১৪১৬ হিজরি (সাগরকন্যা) পটুয়াখালী জেলায়। জাতীয়তায় পুরোদস্তুর বাঙালি–বাংলাদেশী বাঙালি। বর্তমান বাসস্থল ঢাকা, বাংলাদেশ।
শিক্ষাগত যোগ্যতা, কোনো রকম পড়তে এবং লিখতে জানেন–তাও বাংলায়; মূলতঃ মানুষ হওয়াকেই সর্বোত্তম সনদ মনে করেন। বর্তমানে তিনি (বিএসইসি এবং ডিএসই) নির্বাচিত প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন। ২০০৭ সাল, তখন সপ্তম শ্রেণীতে পড়েন। নতুন বই পাওয়ার পর কবিতা গুলো একে-একে শেষ করা তারপর উপরের সিঁড়ির কবিতা পড়ার নেশা থেকেই অকস্মাৎ ঘটে প্রেম–তথা কবিতার প্রেম। সাহিত্যের বেড়া বাঁধেন, সৃজন করেন কাব্যের অমিয় রস ও রসদ–কবিতার পিতা হন। জাতীয় কবিতা পরিষদ ও জাতীয় কবি পরিষদ এবং অন্যান্য অনলাইন-অফলাইন সাহিত্য সংগঠন ছাড়াও নানাবিধ মাধ্যমের সাথে জড়িত আছেন; শিল্পাঙ্গনেও আছে অবাধ বিচরণ–চিত্রায়ণ করেন বাচিক শিল্পের নিপুণ নন্দন। কবিতার পাশাপাশি তিঁনি একজন কৃষক; মাটির মানুষ–গায়ে লেগে থাকে পলি।
কবিতার মোট সংখ্যা: ৪টি
-
সর্বনাশ , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
-
স্বাধীনতার খোঁজে , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
-
রক্তাক্ত মঞ্চ (কাব্য বক্তৃতা) , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
-
আমাকে ব্যবহার করুন , সোমবার, ০১ জুলাই ২০২৪
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন