@khona
খনা (ক্ষণা) khona
জন্মস্থান: উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসাত মহকুমা
পরিচিতি:
খনা জ্যোতিষশাস্ত্রে নিপুণা ও বচন রচয়িতা বিদুষী নারী। তাঁর আবির্ভাবকাল ৮০০ থেকে ১২০০ খ্রিস্টাব্দের মধ্যে অনুমান করা হয়। তাঁর ব্যক্তিগত পরিচয় কিংবদন্তিনির্ভর এবং
সে ক্ষেত্রেও আবার দ্বিমত রয়েছে। একটি কিংবদন্তি অনুসারে তাঁর নিবাস ছিল পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার বারাসাতের দেউলি গ্রামে। পিতার নাম অনাচার্য। চন্দ্রকেতু রাজার আশ্রম চন্দ্রপুরে তিনি বহুকাল বাস করেন।
অপর কিংবদন্তি অনুসারে তিনি ছিলেন সিংহলরাজের কন্যা। শুভক্ষণে জন্মলাভ করায় তাঁর নাম রাখা হয় ক্ষণা বা খনা। এদিকে বিক্রমাদিত্যের সভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহপুত্র মিহিরের জন্মের পর গণনা করে দেখেন যে, তাঁর আয়ু মাত্র এক বছর। তাই পুত্রকে তিনি একটি পাত্রে রেখে সমুদ্রের জলে ভাসিয়ে দেন। পাত্রটি ভাসতে ভাসতে সিংহল দ্বীপে পৌঁছায়। সিংহলরাজ শিশুটিকে নিয়ে লালন-পালন করেন এবং বয়ঃক্রমকালে খনার সঙ্গে তাঁর বিবাহ দেন। মিহির ও খনা উভয়েই জ্যোতিষশাস্ত্রে পারদর্শিতা অর্জন করেন। অতঃপর মিহির সস্ত্রীক জন্মভূমিতে ফিরে পিতার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরবর্তীতে তাঁরা একত্রে বসবাস করতে থাকেন।
খনার স্বামী মিহির এক সময় বিক্রমাদিত্যের সভাসদ হন এবং পিতার ন্যায় জ্যোতিষশাস্ত্রে প্রতিপত্তি লাভ করেন। একদিন পিতা-পুত্র আকাশের তারা গণনায় সমস্যায় পড়েন। খনা এ সমস্যার সমাধান করে বিক্রমাদিত্যের দৃষ্টি আকর্ষণ করেন। এতে রাজসভায় প্রতিপত্তি হারানোর ভয়ে পিতার আদেশে মিহির খনার জিহবা কেটে দেন। কিছুকাল পরে খনার মৃত্যু হয়।
খনা বাংলার লোকজীবন সম্পর্কে অনেক ভবিষ্যদ্বাণী করেছেন, যা খনার বচন নামে পরিচিত। বচনগুলিতে আবহাওয়া, জ্যোতিষ, ঋতুভেদে শস্যের ক্ষয়ক্ষতি ও ফলন সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে, তার অনেকগুলিই বৈজ্ঞানিক সত্যের খুব কাছাকাছি। খনার উপদেশবাণী দীর্ঘকাল বাংলার আবহাওয়া ও কৃষিকাজের দিকদর্শন হিসেবে কাজ করেছে। সেগুলির কোনো কোনোটির গুরুত্ব আজও অম্লান।
কবিতার মোট সংখ্যা: ৯৮টি
-
বাঁশ বনে বুনলে আলু , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
যে বার গুটিকাপাত সাগর-তীরেতে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
মাছের জলে লাউ বাড়ে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
খাটে খাটায় লাভের গতি , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
কোদালে মান তিলে হাল , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
বৈশাখের প্রথম জলে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
মানুষ মরে যাতে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
আউশের ভূঁই বেলে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
দিনে রোদ রাত জল , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
থাকে যদি টাকা করবে গো , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
সাত হাতে তিন বিঘতে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
ফাল্গুনের আট চৈত্রের আট , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
আশ্বিনের উনিশ কার্তিকের উনিশ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
সরিষা বুনে কলাই মুগ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
ভাদ্রের চারি আশ্বিনের চারি , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
আউশ ধান্যের চাষ , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
-
আষাঢ়ের পঞ্চদিনে , শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন