কোদালে মান তিলে হাল।
কাতেনকাকার মাসেকাল।।
ছায়ের লাউ, উঠানে ঝাল।
কর বাপু চাষার ছাওয়াল।।
ব্যাখ্যা– :
মান গাছ করিতে যদ্যপি সাধ থাকে।
কোদাল পাড়িয়া পাট কর সে জমিতে।।
জন্মিবে তিল হল-চালনা না হলে।
অতএব তার পাট করহ লাঙ্গলে।।
শ্বেত তিল আশ্বিন কার্তিকে বুনিবেক।
মাঘ ফাল্গুনে কৃষ্ণ তিল ছড়াবে।।
বাঁশবনে লাউ উঠানেতে ঝাল।
জনমে উত্তম ফল জেনো চিরকাল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন