তুমি গোলাপ হয়ে কমলকে অবজ্ঞা করো না;
ঠিক যেমন বসন্ত শীতকে করে,
দিনশেষে সকল ফুলের সমাহারেই
মালঞ্চ পূর্ণতা পায়।
তুমি চন্দ্র হয়ে তারকাকে অবজ্ঞা করো না;
ঠিক যেমন সূর্য চন্দ্রকে করে,
দিনশেষে তারকারাই আকাশকে
মোহনীয় করে তোলে।
তুমি উপগ্রহ হয়ে নক্ষত্রকে অবজ্ঞা করো না;
ঠিক যেমন আকাশ মৃত্তিকাকে করে,
দিনশেষে নক্ষত্রের আলোর আশ্রয়েই
তোমার প্রদীপ জ্বালাতে হয়।
তুমি তুমি নদী হয়ে সাগরকে অবজ্ঞা করো না;
ঠিক যেমন পূর্ণিমা অমাবস্যাকে করে,
দিনশেষে নদীকে সাগরের সাথেই
মিলিত হতে হয়।
তুমি নারী হয়ে পুরুষকে অবজ্ঞা করো না;
ঠিক যেমন নদী নদকে করে,
দিনশেষে তোমাকে পুরুষের সাথেই
মিলিত হতে হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন