আজ আমি লিখবো কিছু বিষণ্ন পঙক্তি,
একেকটি পঙক্তি তার সারা গা জুড়ে
পরিধান করবে বেদনার অলংকার।
আজ আমি বলব কিছু কথা,
একেকটি কথার আড়ালে জমা আছে
শত সহস্র জনমের কান্না।
আজ আমি শোনাবো কিছু গল্প,
একেকটি গল্পের ভেতরে লুকানো আছে
না বলা অজস্র ট্রাজেডি।
আজ আমি দেখাবো কিছু মুখের হাসি,
একেকটি হাসির আড়ালে জমা আছে
বিষাদের গাঢ় চিহ্ন।
আজ আমি শোনাবো কিছু গান,
একেকটি গানের সুরে সুরে
জ্বলে উঠবে আমার কষ্টের রক্তরাঙা বাতিগুলো।
আজ আমি ঝড়াবো কয়েক ফোটা অশ্রু,
একেকটি ফোটা অশ্রু বলে দেবে
আমার বিরহের আয়ুষ্কাল।
আজ আমি একে পুরাবো কয়েকটি পাতা,
একেকটি পাতায় আকা হবে
আমার দুঃখের নিখুত চিত্র।
আজ আমি আবৃত্তি করব কিছু কবিতা,
একেকটি কবিতা বর্ণনা করবে
আমার বিরহী জীবনের সাদাকালো বায়োগ্রাফি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন