আমাকে ফুল দিয়ো না
সে বড়ই চঞ্চল, ক্ষণস্থায়ী।
একটুখানি হাসে,
তারপর ঝরে পড়ে মৌন বিকেলে।
তুমি দিও এক সবুজ বৃক্ষ,
যার শাখায় গাঁথা থাকবে অনন্ত সম্ভাবনা,
কাণ্ডে জড়িয়ে থাকবে সময়ের ছাপ,
আর মাটির গহীনে থাকবে নিঃশর্ত অপেক্ষা।
ফুল কেবল রঙ দেয়, সুবাস দেয়,
কিন্তু বৃক্ষ—সে রচনা করে ঋতুচক্র,
সে জানে অপেক্ষা, জানে পরিচর্যা, জানে
কীভাবে জন্ম দিতে হয় একেকটি পূর্ণতা।
আমাকে দিও না ঝরে-পড়া সৌন্দর্য,
আমাকে দিও সে ডালপালা—
যেখানে আশ্রয় নেবে পাখি,
বাসা বাঁধবে আলো।
আমি চাইনি ক্ষণিক ভালোবাসা,
চেয়েছি এক দীর্ঘজীবী স্নেহ ও
অবিনাশী সৌন্দর্যের উপাখ্যান,
যেখানে প্রতিটি মৌসুমের মাঝেই
ফুটবে নতুন নতুন অনুভবের কুঁড়ি।
আমাকে ফুল নয়— বৃক্ষ দিয়ো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন