কত জল পড়ে গেছে, কত জল সরে গেছে, আরো কত জল মরে যাবে,
আরো কত চর দেখা দেবে, আরো কত বীজ উড়ে সেখানে ছড়াবে,
আরো কত ঘাস, আরো কত শস্য দিয়ে মাঠ ভরে যাবে,
এবং বিশাল কত বৃক্ষ এসে সেই মাঠে আবার দাঁড়াবে,
আরো কত ঘর হয়ে যাবে, সেই ঘরে লোক হয়ে যাবে,
আরো কত লোক এসে করতলচিহ্ন রেখে যাবে
আমার দেয়ালে, আরো কত চেনা লোক পর হয়ে যাবে,
আরো কত দূরে চলে যাবে ; তবু তার মতো আর
কে আর আমার কাছে একদা-র মতো এসে ও ভাবে দাঁড়াবে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন