আমি অনেক দূরে যাব__
আমি সঙ্গী কোথায় পাব ?
পলকহারা বালক আমি, সঙ্গী আমার চোখ ।
আমি সমুদ্দুরে যাব__
আমি নৌকা কোথায় পাব ?
মনপবনের নৌকা আমার মনের মধ্যে হোক ।
আমি ভাসতে ভাসতে যাব
আমি দেখতে দেখতে যাব
নীলের সঙ্গে মিলের মতো জোয়ার-ভাটার ঝোঁক ।
আমি খুঁজতে খুঁজতে যাব__
আমি একদিন তাে পাব
পাবই পাব বুকের মধ্যে স্বপ্নলোকের লোক ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন