তোমার যদি ঘুম পেয়েছে, ঘুমোতে যাও তুমি-
আমার নেই বিছানা, নেই ঘর ।
তারার নিচে এখন চিৎ আমার জন্মভূমি-
চতুর্দিকে ক্রন্দনের স্বর ।
এখন চাঁদ অন্নহীনের শূন্য কাঁসার থাল-
আছাড় দেয় আলো মাটির পর ।
আমার চোখে ঘুম আসে না, নদীর পানি লাল-
হাড়ের মতো শাদা নদীর চর ।
এখন দূরে ডাকছে কেউ, পাথার ভেঙে আসে-
ও কার এত ব্যাকুল কন্ঠস্বর?
আগুন আছে অপেক্ষায় নদীর উৎসমূলে-
আমাকে দিতে হবে যে উত্তর!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন