কত দূরে বেড়াতে গেলুম, আর একটু দূরেই ছিল স্বর্গ
দু’ মিনিটের জন্য দেখা হলো না
হঠাৎ ট্রেন হুইশ্ল দেয়
খুচরো পয়সার জন্য ছোটাছুটি
রিটার্ন টিকিটে একটি সই
আমি বিভ্রান্ত হয়ে পড়ি!
এত কাছে, হাতছানি দেয় স্বর্গের মিনার,
ঘ্রাণ আসে পারিজাতের
ছুটে গিয়ে একবার দেখে আসবো না?
শরীর উদ্যত হয়েছিল, সেই মুহূর্তে চলন্ত ট্রেন
আমায় লুফে নেয়
পাপের সঙ্গীরা-হা-হা-হা-হা করে হাসে
দেখা হলো না, দেখা হলো না, আমার সবঙ্গে এই শব্দ
অস্তিত্বকে অভিমানী করে
আমি স্বৰ্গ থেকে আবার দূরে সরে যাই!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী