সুন্দরবন থেকে ফিরলে, বাঘ দেখেছ?
দেখিনি
বাঘ আমাদের দেখেছে!
নদীতে কী কী মাছ পেলে?
সব মাছ সেদিন ছুটি নিয়েছিল
জঙ্গলে ছিল গাছেদের নিজস্ব পিকনিক।
ঝড় বৃষ্টি হয়নি?
বাতাসের তো সেদিন বন্ধুর বাড়িতে বেড়াতে যাবার কথা
আকাশ ঢাকা ছিল হলুদ পর্দায়—
তা হলে কী দেখলে শেষ পর্যন্ত?
সোনাবিবি আর রূপোবিবির হাসি-কান্না
তার মানে?
যেমন সব তরঙ্গেরই মানে আছে
যেমন সব বাঁশের সাঁকোর দুলুনিরই মানে আছে
যেমন নৌকোর দুটো চোখ…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী