মায়া যেন সশরীর, চুপে-চুপে মশারির প্রান্তে এসে
জ্বালছে দেশলাই
ভেতরে ঘুমন্ত আমি-
বাতাস ও নিস্তব্ধতা এখন দর্শক
রাত্রি এত স্নিগ্ধ, এত পরিপূর্ণ, যেন নদী নয়।
স্বপ্ন নয়
স্বয়ং মায়ার হাত আমাকে আদর করে
ঘুম পাড়ালো
আবার কৌতুকে মেতে মশারিতে জ্বালাবে আগুন
সমস্ত জানলা বন্ধ, দরোজায় চাবি
আহা কী মদুর খেলা, সশস্ত্র সুন্দর
আমাকে জাগাও তুমি,
আমাকে দেখতে দিও শুধু।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী