বগুড়া রোড, বাঁকের মুখে বাড়ি
টালির চাল, কাঁঠাল গাছের ছায়া
কালকাসুন্দি, হেলেঞ্চার বেড়া
শীতের রোদে ছড়িয়ে আছে মায়া।
সদর দ্বার আধেকখানি খোলা
কেউ কি আছে? বাগান বেঁচে আছে
নরম মাটি, মৃদু পায়ের ছাপ
ইষ্টকুটুম পাখিটি নিম গাছে।
কবির বাড়ি, কবি এখন নেই
শতাব্দীও ফুরিয়ে এল ক্রমে
বাতাসে ওড়ে ছিন্ন ইতিহাস
জীবন ভাঙে ইতিহাসের ভ্রমে।
কবির বাড়ি, কবি এখন সেই
তা হলে আর ভেতরে কেন যাওয়া
একটা ভোমরা গুনগুনোচ্ছে একা
শব্দটুকুই পাওয়ার মতন পাওয়া।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী