যে কবিতা লেখা হয় নি, সেই কবিতা
চুপ করে আমাকে দেখে
আমার অকাজের ব্যস্ততা, আমার সর্দি বসা বুকে
সিগারেটের অনবরত ধোঁয়া।
আমার না-লেখা আঙুলগুলো দেখে সে হাসছে
যে-সব কথার কোনো মর্ম নেই, আমায় বলতে হচ্ছে
সেইসব শব্দ ফুলঝুরি
আমার না-লেখা কবিতার দিকে আমি একবার
তাকাই অন্যমনস্কভাবে
না-লেখা কবিতার কি অবয়ব আছে? শরীর,
হাসি মাখা ঠোঁট?
সব বাংলা কবিতাই ব্যাকরণ সম্মত নারী
সে তিরস্করণী বিদ্যা জানে, তাই অদৃশ্য হতে
পারে যখন তখন
এত ভিড়ের মধ্যে সে মিশে আছে, আমি চোখ
বন্ধ করারও সময় পাচ্ছি না।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী