বহুদিন স্বৰ্গ থেকে দূরে আছি, মনে পড়ে
পুরোনো স্বদেশ
ছিলাম বাসনা-লঘু, গ্লানিহীন রৌদ্রের উৎসবে
অমলিন ছেলেবেলা; ঘাসের শিশিরে
ছুটোছুটি
হারানো বোতাম খুঁজে কেটে গেছে বেলা।
বহুদিন স্বৰ্গ থেকে দূরে আমি, মনে পড়ে
পুরোনো স্বদেশ
বৃদ্ধ নাবিকের গানে যে-রকম উদাসীন মনে হয়
প্রান্তরের ছায়া
হঠাৎ হাওয়ায় যেন শুকনো পাতা শব্দ করে,
ফিরে যাবো, ফিরে যেতে হবে
কপালের ঘাম মুছে মানুষের কাঁধে রাখি হাত!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী