এমন ভাবে হারিয়ে যাওয়া সহজ নাকি
ভিড়ের মধ্যে ভিখারী হয়ে মিশে যাওয়া?
এমন ভাবে ঘুরতে ঘুরতে স্বৰ্গ থেকে ধুলোর মর্ত্যে
মানুষ সেজে একজীবন মানুষ নামে বেঁচে থাকা?
সমুদ্রেরও হৃদয় আছে, এই জেনে কি নারীর কাছে
অতলে ডুবে খুঁজতে খুঁজতে টনটনায় চক্ষু স্নায়ু!
কপালে দুই ভুরুর সন্ধি, তার ভিতরে ইচ্ছা-বন্দী
আমার আয়ু, আমার ফুল-ছেঁড়ার নেশা,
নদীর জল পাহাড়ে যায়, তুষার-চুড়া আকাশে মেশা
আমার খুব ইচ্ছে হয় ভালোবাসার মুঠোয় ফেরা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী