ভৌতিক পিওন যবে খেলাচ্ছলে পার হয় রাসবিহারী মোড়
আমার হুকুমে সব গাড়ি থেমে থাকে
লাল আলো, লাল আলো, ঐ শোনো কণ্ঠস্বর
ঐ দাখো অশ্বখের বাঁকা ডাল নুয়ে আছে বিদ্যুতের দিকে
ঘূর্ণিবাতাসের মধ্যে চিঠি উড়ে যায়।
হিমানী স্তব্ধতা ভেঙে নেমে এলো অলৌকিক রোদ
বহু থেকে এক হলো একটি রমণী
তার”
রুপালি স্তনের পাশে
ভবঘুরে তিনটে ফড়িং!
বৃক্ষ ও মানুষ শোভাযাত্রা করে এসেছিল, জানি
সব থেমে আছে
এ তোমার এ আমার বিশেষ মুহূর্ত নয়
পৃথিবী সমস্তক্ষণ সর্বজনীন না
এখন একজন শুধু রক্তিম আলোর নিচে
চিঠি পাবে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী