হায় রে আমার পরিত্যক্ত যৌবন
শুকনো ফুলের মালা
এখন অন্য ঋতুর আসার পালা
সন্দেহ আর জ্বালা
নানা ক্যানভাসে এ ছবি সাজানো
নকল রক্তধারা
একটি বৃক্ষে ফুলের মতন ফুটে আছে বহু তারা
নীচে কেউ নেই এক বিদূষক ছাড়া
শীতল রশ্মি পারিপার্শ্বিকে খেলে ঝরে যায়
তোমার চিবুকে ভাসে
গুলির শব্দ চিৎকার উঠে আসে
আঁধারে একটি আঁকা-মুখ একা হাসে
এ ছবির ফ্রেমে বাতাসের কাচ ভাঙা
অচেনা হাওয়ার সুর
ভাবনা এবং ধ্বনির মধ্যে করে এসে ঘুরঘুর
স্মৃতি ও ভবিষ্যতের ভিতরে ঘুরে যায় বহু দূর
হায় রে আমার পরিত্যক্ত যৌবন
শুকনো ফুলের মালা
এখন অন্য ঋতুর আসার পালা
পরিতাপ আর যুক্তির বহু জ্বালা
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী