যারা কুকুর পোষে তারা পুষুক, তারা
পুষুক যত খুশি
আমরা একটা বেড়াল বড্ড ভালোবাসি
নামটাও তার পুষি।
পাশের বাড়ির কুকুর দুটো যমের দূত
নিষ্ঠুর মাংসাশী
আমাদের এই মোটকা পুষি গাবগুবাগুব
খাঁটি বাঘের মাসি!
কুকুর দুটো রাস্তা ভুলে এক বিকেলে
ওদের বাড়ি ছেড়ে
আমাদেরই ছাদে ঘুরছে জগাই মাধাই
আর বাঁচাবে কে রে!
দুই দিকে দুই নেকড়ে মুখো হামলে এল
এবার বুঝি মলুম!
ঠিক তখুনি সাদা বেগুনি রোঁয়া ফোলানো
পুষি ডাকল, হালুম!
বাঘের মাসি ঘোগের পিসি ছোট্ট পুষির
চোখে ছুরির ধার।
কুকুর দুটো কুঁইকুইয়ে লেজ গুটিয়ে
হল পগার পার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন