নির্বাচনটা আসতে দাও হে,
দেখবা খেলা বঙ্গে,
মুড়ির টিনে গুড় বিলাবে,
তৈল মাখাবে অঙ্গে।
চা দোকানে ঝড় উঠিবে,
নেতা যাবে টঙে,
ভোটার ধরা শুরু হবে,
হাসি ছড়াবে রঙ্গে।
অলিগলি মিছিল যাবে,
ঢাক-ঢোলের ঢঙ্গে,
গাইবে নেতা, নাচবে পাতি —
এই না সোনার বঙ্গে!
পান খাওয়াবে, লাচ্ছি দেবে,
ভোটের বাজার চাঙে,
হাত মেলাবে, বুক মেলাবে,
সাজবে একই রঙ্গে!
২৫ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ।
বাঁশতলা,ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন