বল্লভপুরের কবরস্থানে ঘুমায় আপনজন,
স্মৃতির পাতায় ভেসে ওঠে তাদের স্মরণ।
নামহীন কত স্বপ্নঘেরা নিদ্রিত প্রাণ আজ,
ধূলির মাঝে মিশে গেছে হাসি-কান্নার সাজ।
মায়ের ডাক থেমে গেছে, বাবার ছায়া নাই,
বাঁশতলে মাটির নীচে গেড়েছে আপন ঠাঁই।
কবরপাড়ে দাঁড়িয়ে দেখি মাটির নিচে ঘর,
প্রাসাদ বাড়ি সবই মিছে সবাই সবার পর।
কবর বলে, এসো কাছে, শোনো মানুষজন
ছেড়ে দে তোর ছল চাতুরী আসবে রে মরণ।
দুনিয়ার সব কোলাহল থামে এ দ্বারে এসে,
সময়েরই কঠিন বিধান লিখে নীরব হেসে।
🖊️এস এম শাহনূর
২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
হাজী মঞ্জিল, বল্লভপুর।.
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন