সমস্যার সমাধান আছে কিন্তু সমাধানের
কোনো সমস্যা নেই ।
তাই আমাকেও ধরে নিও তোমার
এক সমস্যার মতন,
যা তুমিই পারবে সমাধান করতে।
মনে রেখো আমি এমনিতেই তোমার কাছে
অবনমিত অবয়বের মতো হয়নি।
তোমার কোনো ভুলের জন্য
আমাকে তোমার বিশাল সাগর মনে হচ্ছে,
তাই এখন তোমাকেই পারি দিতে হবে।
আমি নিজে থেকে হয়নি তো সেই আকাশ,
যার জন্যে তোমার কাছে আমাকে
ছাদের মতো, কালো ছায়ার মতো লাগছে।
পাখি হতে হবে তোমার,
নয়তো মেঘলা হয়ে ফিরে আসতে হবে।
তাহলে ফিরে যদি পেতে পারো
আকাশ নামের তোমার সেই সমস্যা।
যখন তোমার আমার সাক্ষাৎ হবে
মনে হবে যেনো মেঘলা হয়ে থেকে যাই সেই আকাশের বুকে।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী