এখন আমি ভালোই আছি
সকাল বিকেল সন্ধ্যা দুপুর
একলা ঘরে আমার মতো
আমার মতো থাকছি আমি
খাচ্ছি আমি ইচ্ছে মতো
এই আমাকে আমার মতো।
আমার মতো জাগছি আমি
রাগছি আমি হর হামেশাই
কারণ কিংবা অকারণে
ধোয়ায় করে রাখছি আমি
আমার যতো স্বপ্ন গুলো
স্বপ্ন গুলো এখন আমার
ভীষণ রকম বেহিসেবি
আমার মতোই ভীষণ রকম
অবহেলার একলা আকাশ
একলা দুপুর উপুড় করা
অনেক দিনের মাটির হাড়ি
ভেতরে তার আটকে থাকা
অভিমানের দুঃখ দেয়াল
বে খেয়ালে যাচ্ছে কেটে
একলা ঘরে আমার মতো
সকাল বিকেল সন্ধ্যা দুপুর
যাচ্ছে কেটে যাচ্ছে কেটে
এখন আমি ভালোই আছি
দিন দুপুরে তুমিহীনা
তুমিহীনা রাত দুপুরে
ভালোই আছি ভালোই আছি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন