তুমি তো চলেই যাবে শেষতক, আজ নয়তো কাল।
আমার সকাল
পরবে সন্ধ্যার সাজ, যেদিন হাওয়ায় তুমি উড়িয়ে আঁচল
খুব ছলছল
চোখে একা দাঁড়িয়ে পথের ধারে নেবে, হায়, চকিতে বিদায়।
বিষণ্ন দ্বিধায়
একাকী থাকব পড়ে ফ্ল্যাটে এবং ক্ষণে ক্ষণে
প্রাণের গহনে
উঠবে ব্যাকুল ডেকে অন্তরালে বিচ্ছিন্ন কোকিল,
বেদনায় নীল।
তোমার যাবার পরে অকস্মাৎ হবে
মনে, কী বৈভবে
ছিলাম নিমগ্ন কী সৌন্দর্যে এতদিন, আগে কেন ওরে মন
হয়নি স্মরণ?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সুশান্ত কুইলা
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী