একান্ত আমার করে পাই না কখনো তাকে, তার
বৃত্তে আছে বহু কুশীলব, যারা ওর সিংহভাগ
সময় ওড়ায়, সহজে সে কলরবে সানুরাগ
মেতে থাকে। ফাঁপা, ফাঁকা, রঙচঙে সামাজিকতার
নানা ঢঙ পছন্দ করে সে; আমি স্বার্থপরতার
আগুনে বৃথাই পুড়ি, দেখাতে পারি না পোড়া দাগ
অন্তরের কাউকেই, দহনকে হৃদয়ের ফাগ
ভেবে এমন কি সে-ও পরিহাসে জিভে দেয় ধার।
মাঝে-মাঝে ইচ্ছে হয় একটি ফুৎকারে এই খেলা
পণ্ড করে দিই, ছিঁড়ে ফেলি মেকি জগতের জাল,
অথবা চুকিয়ে দিই জীবনের দেনা অগোচরে
বিষে কিংবা একটি ছোরায়। সরোবরে ছুঁড়ে ঢেলা
কাটাবো সময় না কি শক্ত হাতে সরিয়ে জঞ্জাল
তোমার জন্যেই বাঁচি বলে থেকে যাবো এ শহরে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী