আছেন এ শহরে অনেক সুন্দরী,
তবুও মনে প্রাণে চাই যে তোমাকেই।
বলি না তুমি নও দেখতে মনোরমা,
তোমার আছে জানি অতুলনীয় মন।
তোমার জন্যেই আমার কত রাত
কেটেছে নির্ঘুম; যখনই লিখি কিছু,
তোমারই মুখ ফোটে পাতার বুক জুড়ে,
দাঁড়াও এসে তুমি স্বপ্নময় মোড়ে।
কখনও তুমি হাস্যে ঝর্ণাধারা হয়ে,
কখনও কথা বলো ঝরিয়ে মাধুর্য,
তোমার স্বর হয় জ্যোৎস্না অনুপমঃ
কখনও অন্তরে ফোটাও শুধু হুল।
তোমাকে ভেবে ভেবে কাটাই দিনরাত,
অথচ ভাবো তুমি আমার অবহেলা
তোমাকে কোনও ঠাঁই দেয় না ভাবনায়!
আমার অন্তরে তুমিই আছ জেগে।
তোমার অতৃপ্তি তোমাকে বারবার
গোপনে কুরে ছিঁড়ে খাচ্ছে আমাকেও;
আমার স্বপ্নেরা ভস্মে পড়ে চাপা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী