সৌন্দর্যের গুণ গেয়ে দিন
কাটাতে আমার ভালো লাগে। তাই আমি
তোমার প্রশংসা করি একজন ধার্মিকের ধরনে এবং
যে তোমার সৌন্দর্যে কখনো
অভিভূত নয়, তাকে মিত্র বলে গ্রহণ করতে সর্বদাই
সাত হাত
সতর্ক পিছিয়ে থাকি। সঙ্গীতের মূর্ছনায় তোমার রূপের
বন্দনা আমার কৃত্য নিত্যদিন আর
তোমার আসার
প্রত্যাশায় আমার দু’চোখ
এভাবে পথের দিকে চেয়ে থাকে, যেমন সহিষ্ণু টিকটিকি
তার শিকারের প্রতি। কখন আসবে
তুমি ফিরে আমার নিবাসে? সারাক্ষণ
অর্চনায় মগ্ন থাকি। তোমার দুর্নাম
রটনাকারীকে দুর্বাশার
ক্রোধে ভস্ম করি পাঁচবার, চারটি পাখিকে আমি
টুকরো টুকরো করে
ছুড়ে দিয়ে পাহাড় চূড়ায় ডেকে আনি পুনরায়
স্নেহের ছায়ায়। ভাগাড়ের কাছাকাছি
বাজপোড়া নীড়ে করি অবেলায় একা তোমার রূপে স্তব।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী