সযত্নে রাখবে পুষে তুমি সর্বদা আমার স্মৃতি,
করি না এমন অসম্ভব দাবি, বিস্মৃতিপ্রবণ,
কম বেশি, সকলেই। মাঝে-মধ্যে করলে স্মরণ
উদাস প্রহরে কোনো, খুব ফিকে-হয়ে-আসা প্রীতি
ধূলোর দবিজ পর্দা চকিতে সরিয়ে যথারীতি
তুললে স্মিত মুখ, আমি তোমার নিকট আমরণ
থাকবো কৃতজ্ঞ আর ঘটুক যতই অঘটন,
স্মৃতিতে জ্বলবে তবু তোমার স্বপ্নের মতো সিঁথি।
আমাকে রাখবে কিনা মনে, হে নবীনা, চিরদিন
তা ভেবে উদ্বিগ্ন নই আদপেই আমি আপাতত,
চাই না তোমার দীপ্র দরজায় অভ্যর্থনাহীন
দাঁড়িয়ে থাকতে আর। এসো কাছে এসো বলে ডাকে
তোমাকে আমার প্রতি অঙগ সময়ের প্রতি বাঁকে;
এসো কাছে এসো তুমি শ্রাবণের বিদ্যুতের মতো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী