দিন, মাস, বছরের পর বছর লোকটা
মন দিয়ে পড়ছে খবরের কাগজ। প্রতিটি খবর
খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে এক বিশেষ
সংবাদের জন্যে। তন্নতন্ন ক’রে খুঁজেও
তার আশা পূর্ণ হচ্ছে না
কিছুতেই। খুঁজছে, তবু খুঁজছে।
আকাঙ্ক্ষিত খবরটি খুঁজতে খুঁজতে সন্ধানী
লোকটির সব কালো চুল শাদা হয়ে গেছে এবং
চশমার কাচ পুরু থেকে পুরুতর হচ্ছে, অথচ
কিছুতে দৃষ্টিগোচর হচ্ছে না
যা দেখার, পড়ার জন্যে তন্নতন্ন ক’রে খুঁজছে
প্রতিটি পাতা, ঘোর অমাবস্যায় সে খুঁজছে পূর্ণিমা।
খবরের কাগজের স্তূপে লোকটা
প্রায় ডুবে যাচ্ছে, তবু নিভে-আসা চোখের
মৃদু আলোয় ভেসে উঠছে না কাঙ্ক্ষিত সংবাদ,
তবু সে খুঁজছে, খুঁজতে থাকবে সর্বদা।
কয়েক অমাবস্যার পর এক পূর্ণিমায় প্রতিটি
শহর ও গ্রাম ঝলসে উঠলো অপরূপ মুক্তির
আলোয়। প্রতিটি সংবাদপত্রে ইয়া বড় হরফে মুদ্রিত
হলো সেই সংবাদ সেই অনুসন্ধানী লোকটি অনুপস্থিত এখন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী