সে কবে আমার ঘরে এসেছিলো তুমি হে প্রতিমা
শুন্যতায় তুলে ঢেউ? বসেছিলে মুখোমুখি; চোখে
বসন্ত-বিস্ময় ছিলো, শরীরে স্বপ্নের মধুরিমা।
টেবিলে তোমার হাত, যেন সে মাছ, রহস্যলোকে
সমর্পিত; দেখলাম নড়ে চড়ে বসলে আবার।
ইচ্ছে হলো তুলে নিই হাতে সেই মাছ অলৌকিক,
হয়নি সাহস; যেন আমি দীন কুষ্ঠরোগী, যার
সৌন্দর্যকে ছুতে ভয়। বলো, হবো কি করে অভীক?
হে বন্ধু তাহলে আসি, বলে চলে গেলে কী সহজে
আমাকে একাকী ফেলে আর আমি যেন স্বপ্ন থেকে
চক্ষুদ্বয় কচলাতে কচলাতে জেগে উঠলাম
অকস্মাৎ; সত্যি তুমি এসেছিলে? নাকি এ মগজে
মায়াবী একাটি হাত আগোচরে দিয়েছিলো এঁকে
জীবন-স্পন্দিত চিত্র? জাগুক সে চিত্র অবিরাম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী