পঁচিশ বছর ধরে তোমাকে রেখেছি ভরে এই
হৃদয়ে আমার, যেন শকুনের চঞ্চু ও নখর
ব্যর্থ হয় তোমার দুচোখ তুলে নিতে, যেন কোনো
জখম না হয় অঙ্গে। থাকো তুমি সর্বদা নিখুঁত
পদ্মের ধরনে, এই স্বপ্ন আমাকে বসিয়ে রাখে নিত্য
প্রান্তরে, দিঘির ঘাটে, বকুলতলায়। কবিতাকে
বারবার করেছি উৎসর্গ ভালোবেসে অরুণিমা
তনিমার, যা তোমার। হৃদয়ের রৌদ্র-জ্যোৎস্না নাও।
তোমাকে বিকৃত করে, অপবাদে কালিমায় মুখ
লেপে দিয়ে বেজায় অনগ্রসর উদ্ভট মানুষ
কতিপয় বাজায় কর্কশ ঢোল, অন্ধকার স্রোত
কেবলি বইয়ে দেয় মগজের কোষে দিনরাত।
কোকিল, দোয়েল গানে গানে বাগানের পথে আনে
বসন্ত, পূর্ণিমা, তুমি, স্বাধীনতা, স্বাগত জানাও।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী