মেঘের আড়ালে তুমি লুকাও হে চাঁদ, ঢাকো মুখ
তাড়াতাড়ি, মহুয়া আসছে তার অপরূপ রূপ
নিয়ে ধীর পদক্ষেপে কংসাই নদীর ধারে, ধূপ
জ্বলছে হৃদয়ে তার, নদীর ঢেউয়ের মতো বুক
ওঠা নামা করে আর বস্তুত নদেরচাঁদ নয়,
আমিই জলের ঘাটে একা বসে আছি প্রতীক্ষায়।
তার হাত ধরে নিয়ে যাবো বেদেদের পাহারায়
ধুলো দিয়ে নিজের ডেরায়, পাবে না সে আর ভয়।
সৌন্দর্য ঐশ্বর্য তার, উপরন্তু মন ঝকঝকে
স্বচ্ছ সরোবর এক; গহন দু’চোখ। মাঝে মাঝে
কথায় কৌতুক খেলে, কিন্তু সৌন্দর্যই হলো কাল
শেষ অব্দি; বিষ-ছুরি, পুরুষের সিক্ত, লকলকে
লালসার জিভ থেকে পারিনি বাঁচাতে তাকে, বাজে
তার মৃত্যুধ্বনি, আমাকেও ঘিরে ধরে ক্রূর জাল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী