এই দ্যাখো আজ জ্যোৎস্নারাতে
বাগানের সবচে সুন্দর গোলাপটি দিলাম তোমার হাতে।
‘যতই আনো না কেন’ বললে তুমি, ‘গোলাপ বকুল
অথবা রজনীগন্ধা, বৃথা সবই, আমি তো চাইনে কোনো ফুল।
তাপর বহুপথ চড়াই উতরাই
পেরিয়ে তোমাকে জানালাম, শোনো, করি না বড়াই,
তবু বলি, এই যে এনেছি চন্দ্রহার, এর সমতুল্য
নেই কিছু। বললে তুমি, ‘অন্তত আমার কাছে
এ হারের নেই কোনো মূল্য।
তা হলে কী চাও তুমি? বলো তো কী ছাই-
পাশ পেলে হও খুশি? বললে মৃদু স্বরে,
‘শুধু তোমাকেই চাই’।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী