কোথায় শিউলিতলা, সেই কবেকার ভোরবেলা-
যখন কুড়িয়ে ফুল, পেরিয়ে শিশিরভেজা পথ
বসতে পুকুর ঘাটে, দৃষ্টি মেলে দিতে তুমি দূর
বহুদূর বনানীর দিকে অথবা সাঁতার কেটে
কাটতো তোমার বেলা কারো কথা ভেবে নিরালায়?
কোথায় সে তন্বী যার বুকে গোলাপের অব্যর্থ উন্মেষ?
কোথায় সে প্রতিবাদী তরুণ যে ছিলো সর্বক্ষণ
তোমার হৃদয় জুড়ে অনিন্দ্য স্বপ্নিল অশ্বারোহী?
যেও না অতীতে ফিরে, এখন ফেলো না দীর্ঘশ্বাস
অতিশয় কালদগ্ধ শিউলিতলার কথা ভেবে।
এখন তোমার কানে একজন প্রৌঢ়ের আড়ালে
যে যুবা আবৃত্তি করে হৃদয়ের নতুন সংহিতা,
ফিরিয়ে দিও না তাকে, কেননা সে শিলীভূত বুকে
সহজে জাগাতে পারে পাথরগলানো প্রস্রবণ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী