কে তুমি আমাকে স্পর্শ করলে
আচমকা শেষরাতের
অন্তিম প্রহরে? চোখ খুলতেই দেখছি
অপরূপ তুমি ঝুঁকে রয়েছে
আমার মুখের উপর চুমো খাওয়ার
ভঙ্গিতে। আমি ভাবতেই পারিনি এমন দৃশ্য।
অপরূপ প্রতিমার মতো হে তরুণী,
তোমার হাসি দেখে মনে হ’ল, এমন
ঠোঁট-ঝরা হাসি দেখে আমি তো কোন ছার
ফেরেশতাও চমকে উঠে তোমাকে স্পর্শ করার
জন্য উদ্বেল হয়ে উঠত। তোমার একটি চুমোর
বদলে হয়তো বেহেশত ছেড়ে দুনিয়ায় বসত চাইত।
খানিক পরে, তখনও আলো খুব জোরালো
হয়নি, ছায়ার মতো অস্তিত্ব যার সে আমার
খুব কাছে এসে গুনগুন করে কী যেন
বলতে চেয়ে বলতে পারছে না। তার দু’চোখ
থেকে ঝরতে শুরু করল ফোঁটা ফোঁটা পানি এবং
আমি তাকে স্পর্শ করতে গিয়ে ধুলোয় গড়াই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শান্তনূর
শুভ জন্মদিন! 🎈
পবিত্র পাত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী