কাল রাতে স্বপ্নের ভেতরে
কী-যে দেখেছিলাম, কিছুই স্পষ্ট মনে নেই। তবে
এটুকু দেখেছি বলে মনে হয়, কয়েকটি পাতাহারা বড়
নগ্ন গাছ পথপ্রান্তে বিশীর্ণ দাঁড়ানো ছিল কংকালের মতো।
সেসব গাছের খুব কাছে
দাঁড়িয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম কারও
জন্যে নাকি বৃক্ষের সবুজ
পরখ করার কোনও জরুরি তাগিদ ছিল? পথ
ভুলে গিয়ে সেখানে হাজির হওয়া ছিল কি আমার
মনের গহন কোনও স্তরের বাসনা? সম্ভবত
এরকম কিছু নয়, বস্তুত চেয়েছি
নিজেরই অজ্ঞাতসারে তৈরি করে নিতে ছায়া ছায়া কিছু কথা।
কাল রাতে স্বপ্নের ভেতরে আরও আলাদা রকম
গূঢ় দৃশ্যাবলী দেখবার সাধ ছিল;
হয়নি তো দেখা, শুধু ঘোর
স্তব্ধ কুয়াশায়
কে যেন যাচ্ছিল হেঁটে, বুকে তার উদ্ভট হরফে
লেখা ছিল ‘মরণ’ এবং
সে দাঁড়াল ঘুরে, হিম কুয়াশায় ভরা দু’টি চোখের কোটর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী