যে রোদ আমাকে চুমো খেয়েছিল সুদূর মাটির ঘরে,
প্রথম বারের মতো, তার কোনো রূপান্তর নেই;
কেবল নিজেই আমি কী দ্রুত বদলে যাচ্ছি, খেই
কোথাও পাচ্ছি না খুঁজে। কোনো কোনোদিন চরাচরে
বেদনার বুক চিরে আনন্দ বেরিয়ে আসে, জন্মদিন হাসে;
হঠাৎ আয়নায় কোন্ অচেনাকে দেখে মিশে যাই দীর্ঘশ্বাসে!
কোত্থেকে একটি স্বপ্ন-বিতরণী পাখি কানে কানে
বলে যায়, পালিও না, ভগ্নকণ্ঠ হলেও সাজাতে হবে পৃথিবীকে গানে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী