নিরুপমা, যদি তুমি মৃত্যুর গহ্বরে যাও, তবে
বাগানের সবগুলো ফুল ভীষণ বিবর্ণ হবে,
সবচেয়ে রক্তিম গোলাপ
সারাক্ষণ বকবে প্রলাপ।
খাঁচার পাখিটা অনাদরে
নিমেষে বুড়িয়ে যাবে, কালো এক অদৃশ্য চাদরে
একদিন পড়বে ঢাকা। পোষা বিড়ালটা শূন্য ঘরে দিনরাত
নির্বাণের লোভে একা ঝিমুতে ঝিমুতে অকস্মাৎ
নিজেই হবে সে এক খণ্ড অন্ধকার।
ভেবো না আমার কথা, অস্তত গোলাপ, পাখি আর
বেড়ালের কথা মনে রেখে এই তরুণী প্রহরে
যেও না, যেও না তুমি মৃত্যুর গহ্বরে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী