অনেকেই আমাকে বেশ ঘটা করে
নিজ নিজ ঘাটের কথা বলেন,
যে-ঘাটে বেলাশেষে পৌঁছে যাবেন সাড়ম্বরে,
সেখানে তাদের জন্যে অপেক্ষমাণ
সব পেয়েছির দেশ। এমন কি আমার এক
নিরীশ্বর, সঙ্গীতসিদ্ধ বন্ধুও
বললেন তার ঘাটের কথা
ঈষৎ ধোঁয়াশা সৃষ্টি করে আধ্যাত্মিক গীতের ধরনে।
কিন্তু বরাত খারাপ আমার। কেননা,
আমার কোথাও পৌঁছুনো নেই, কোনও ঘাটও
নেই; আছে শুধু অসীম তিমিরের
মহাশূন্যতায় চিরতরে বিলীন হওয়া।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী