দৈন্যদশা বাড়িটার, অথচ সেখান থেকে চৌদিকে প্রখর
দীপ্তি হচ্ছে বিচ্ছুরিত, ভাবে মলিন তরুণ। কাছে
গিয়ে কড়া নাড়তেই বেরিয়ে এলেন
দৃশ্যত দরিদ্র প্রৌঢ় কবি, বললেন স্নেহার্দ্র প্রগাঢ় কণ্ঠস্বরে-
‘তোমাকে সাহায্য দান অসাধ্য আমার;
ধনীর ভবনে যাও।‘ ‘আপনার কাছে টাকাকড়ি
চাইতে আসিনি আমি’, বলে সে তরুণ, ‘চাই শুধু
কিছু সত্য, সুন্দর ও কল্যাণের আভা।‘
বয়স্ক কবির চোখে আলোঝর্ণা ফোটে,
উদ্ভাসিত তরুণ সে প্রার্থী আশ্চর্য দীক্ষায়!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী