দেখা হওয়া না-হওয়ার মধ্যে কেন জয় পরাজয়
সেদিন আনলে টেনে আচানক? কার জিৎ আর
কার হার হলো বলে ধরে নিলে মনের গহনে?
আমিতো ভাবিনি এইমতো কস্মিনকালেও, তাই
দ্রুত বিস্ময়ের পাকে জড়িয়ে গেলাম; দু’টি দিন
প্রার্থনা করেও আমি পাইনি তোমার কাছে, ফলে
আমার পড়ার ঘর শীতল কফিন, পড়ে আছে
লেখার টেবিলে ম্লান, শোকগ্রস্ত কলম আমার।
উড়ন্ত গালিচা যদি থাকতো দখলে, তবে আজ
চোখের পলকে উড়ে যেতাম তোমার নিকেতনে।
সইতে হতো না প্যাঁচা আর বাদুড়ের কৃষ্ণপক্ষ
উপহাস ক্ষণে ক্ষণে; নিঃসঙ্গতা আমাকে এখন
সঙ্গ দেয়, হাওয়া আলাপের সূত্রপাত করে, ঘরে
অকস্মাৎ নড়ে ওঠে অতিকায় মত্ত সরীসৃপ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী