বিনিদ্র রাত, তোমার কাছেই কৃতজ্ঞ আমি
জানি তুমি সেই ভীষণ কাফ্রি সুন্দরী, যার
ওষ্ঠে রয়েছে তরল গরল, যার ছোঁয়া পেলে
সহজে কখনও হারায় না কেউ জীবনের তাপ।
কিন্তু তোমার সঙ্গে নিত্য মিলনে হঠাৎ
হয়ে যেতে পারে ঘোর উন্মাদ, বিড়বিড় করা;
কেউ দিনরাত টকটকে লাল চোখ নিয়ে শুধু
বড় নিশ্চুপ থাকবে বন্দী জাগরণে, একা।
বিনিদ্র রাত, তোমাকেই তবু মেনেছি প্রেমিকা,
আমার নৌকা ডোবার জেনেও তোমার দু’হাতে
সঁপেছি বৈঠা, মেতেছি ভীষণ নৈশভ্রমণে-
তোমার চুমোই আনে কবিতার প্রবল জোয়ার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী