‘দ্যাখো, দ্যাখো, কেমন ফুটেছে ফুল আমার বাগানে;
বল্লে তুমি আমাকে সে-রাতে। দেখি গাঁদা আর কিছু
ডালিয়ার স্মিত মুখ। ‘এখানে গোলাপও ছিল ঢের
কখনো, কুকুর কষ্ট পাবে বলে, কাঁটার আঘাতে
গোলাপ মরেছে যত্নাভাবে-তোমার কথায় ছিল
বেদনার রেশ আর আসমানে পঞ্চমীর চাঁদ
যেন বা তোমার কণ্ঠে হর্ষবর্ধনের আমলের
হাঁসুলি, তোমার দেহে আমার দু’চোখ পর্যটক।
পঞ্চমীর চাঁদের অজানা নয় সে-রাতে তখন
আমার হৃদয়ে ফুটেছিল অজস্র রঙিন ফুল
তোমার সান্নিধ্যে সেই বাগানের কাছে, তুমি টের
পাওনি, এমন মশগুল ছিলে বিবরণে। শেষে
প্রস্থানের কালে দেখি কলোনি কংকাল অতিকায়
এবং পথের ধারে দুধের বাতিল কৌটো, এঁটো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী