আমার হারিয়ে যাওয়া ডায়েরিটি মধ্যরাতে এসে
প্রেতের ধরনে হাসে, যেন সেই হাসিতে ক্রন্দনই
বেশি ছিল; বল্ল ধূসরিম কণ্ঠে, “আমাকে অনেক
অবহেলা করেছো হে কবি, কোন্ সে আঁধারে তুমি
আমাকে রেখেছ ফেলে, আমার শরীরে ঢের ধুলো
পুরু হয়ে জমেছিল। একবারও ভুলে পাতাগুলো
খানিক দেখনি খুলে; হায়, তাকাওনি ভালোবেসে
পুরোনো পাতার দিকে কিংবা স্নেহভরে ক’বছর।
অথচ সুদূর একাত্তরে ভরেছ আমার পাতা
বেদনার্ত কিছু কবিতায়, কখনো হয়েছি স্নাত
তোমার অশ্রুতে আর তুমি বারবার বুকে টেনে
নিয়েছ আমাকে আর রেখেছ আগলে অগোচরে,
ছিলাম লুকানো যত্নে। আজ আমি অভিমানে, ক্ষোভে
হারিয়ে গিয়েছি শূন্যে, ইতিহাসে হলো নাকো ঠাঁই।“
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
তসলিমা নাসরিন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী