কেন এতো অভিমানী তুই?
চোখের পলকে অশ্রু নামে,
ফুলের পাপড়ি ঝরে পড়ে।
শিশির বিন্দু রয় শুকনো ঘাসে..
দেখিস-নি তুই.....
আমার উঠোন জুড়ে জ্যোৎস্না কাঁদে।
কেন ভুল বুঝে থাকিস দূরে?
ভালোবাসার নগর যাচ্ছে পুড়ে,
বরফ কণা বাষ্প হয়ে, চলছে ভিনগ্রহে।
রুষ্ট রৌদ্র ঝিলিক কদম ফুলে...
শুনিস-নি তুই....
আমার হৃদয়ে তোর সুরে মিতালি বাজে।
কেন ভালোবাসলি তবে?
প্রেমের শিরাতে আজ হাওয়ার বিন্দু
মৃত্তিকার কোণায় কোণায় ঘৃণার সিন্ধু।
অমাবস্যায় জোনাকি উড়ে বিসঙ্গে....
বুঝিস-নি তুই....
আমার পূর্ণচন্দ্র শূন্য করে গেছিস ভুলে...
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী