আছি, আমার মত।
অহেতুক কারো বিরক্তের কারণ হতে
আর চাই না।
বস্তুহীন সংলাপ আর নাই হোক,
কারো সময়ে, অসময়ের ডাক নাই দিলাম।
দূরে আছি, থাকি।
উদ্দেশ্যহীন খুঁটিনাটি যখন সস্তা হয়ে গেছে।
যদি সংশয়ের সাথে নিজেও প্রস্থান হয়ে যাই,
তার আঙ্গিনা থেকে,
এবং তাতে যদি তিক্ত ক্লেশ কেটে যায়,
তাহলে তাই মেনে নিতে দ্বিধা কোথায়?
যদি ক্ষমার অযোগ্য ক্লেদ মিশে যায় গহীনে,
তবে উপেক্ষা বড় প্রিয়।
শরীর, আত্মা, সম্পর্ক;
তিনটি আলাদা আলাদা সময়ের যোজন-বিয়োজন,
তিনটিকে সমান্তরাল ভাবার কোনো কারণ নেই।
প্রকৃতিই চিনিয়ে দেয় প্রেম আর দুর্ভিক্ষ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী