ও মেয়ে তুমি আমার কষ্টের পাহারাদার হবে
বিনিময়ে না হয় এ হৃদয়ের কোণায় কোণায় খুঁজে-
ছোট ছোট সুখ গুলো নিয়ে নিও,
যা আমাকে এখন বড্ড যন্ত্রনা দেয়।
আজ কষ্ট গুলো সাহসহীন অসহায়-
সব সময় কেন জানি নিরাপত্তা-হীনতায় ভুগছে,
তাইতো আজ আমি বড়ই চিন্তিত তাঁহাদের নিয়ে।
আমি চাই না আর সুখের আদলে উপহাসের উপত্যকায় ডুব সাঁতারু হতে
পারবো না আর কারো বাহানাবাজি বিশ্বাস করার অভিনয় করতে।
পারবোনা আর কারো অস্থিরতায় নিজেকে নিজে ধিক্কার দিতে।
তাই তো তোমাকে-ই খুঁজছি মেয়ে
কষ্ট গুলোর পাহারাদার হয়ে, থাকো তাঁহাদের সঙ্গি হয়ে।
কি হবে তো? থাকবেতো সঙ্গি হয়ে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন