আজ বাদলকে দেখতে যেতে খুব ইচ্ছে করছে,
ও একটা বিড়ালকে কথা শিখাচ্ছে
ওর ধারণা ময়না, টিয়া যদি কথা বলতে পারে তবে বিড়ালও পারবে।
বিড়াল নাকি ওর কথা খুবই মনোযোগ দিয়ে চুপ করে শোনে
যদিও মেউ ছাড়া এখনও কিছুই বলতে পারে না।
কিন্তু কি করে যাবো ;
বাদলের এই কর্ম দেখে খালু খালাকে ডেকে কট্টর করে বলে দিয়েছে,
- হিমুর ছাঁয়াও যেন এই বাড়িতে না পড়ে,
এই পাগলটার কারণে বাদল সব উদ্ভট কাজ করে।
- খালু এতো বড় বাড়িতে আমার ছাঁয়া পড়ার উপায় নাই তো,
; তবে হ্যাঁ আপনার আম গাছে যদি উঠি কিছুটা পড়তেও পারে।
খালু বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে,
তিনি খুবই বিরক্ত হয়ে তেক্ত হয়ে আছেন।
যে কোন সময় আমার উপর সুনামি ঢেলে দিতে পারেন,
খালুর তিক্ত মেজাজকে আর সিক্ত না করে চলে এসেছিলাম।
আমি গেটের সামনে দাঁড়িয়ে, খালু বারান্দা থেকে দেখে নেমে আসলেন,
-তুমি এখানে কেন এসেছো, তোমাকে না নিষেধ করেছি,
;তুমি আর কখনও এখানে আসবানা, তোমার চেহারাও দেখতে চাই না,
- রাস্তায় যদি আপনার সাথে দেখা হয়ে যায়, তখন কি উল্টা পায়ে মুখ ফিরিয়ে চলে যাব?
কিছু বললেন না চোখও বড় হল না, ফিরে যেতে যেতে দারোয়ানকে বললেন ;
- ওকে ভিতরে আসতে দিও না।
ভাবতেছি দারোয়ান\'কে কিছুটা বিভ্রান্ত করে চলে যাব।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
এ কে দাস মৃদুল
শুভ জন্মদিন! 🎈
ক্ষুদ্রলেখক মোঃ রাকিবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী